ঢাকা, জুন ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- এবারের বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড ও যুক্তরাস্ট্রের খেলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন ব্রাজিলের বিতর্কিত রেফারি কার্লোস সিমোন।
ভ্যাসকো ও বোটাফোগোর মধ্যে একটি ম্যাচে ভুল সিদ্ধান্ত দেয়ার কারণে তীব্র সমালোচনার কবলে পড়েছিলেন পেশায় সাংবাদিক ৪৪ বছর বয়সী এই রেফারি। ম্যাচ শেষে উভয় কোচই ব্রাজিল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে।
২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে জার্মানির বিপক্ষে খেলায় সুইডেনের টেডি লুসিসের বিপক্ষে একটি ভুল সিদ্ধান্ত দেয়ায় বিবিসির বিশেষেজ্ঞদের কড়া সমালোচনা মুখেও পড়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯০০ ঘ.
bdnews24