২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিওয়ের চোটের পরও মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখবেন না ক্যাপেলো

চোটের কারণে রিও ফার্ডিনান্ডকে হারানোর পরও বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখার কোনো পরিকল্পনা ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2010, 10:27 AM

Updated : 25 Aug 2022, 11:45 AM

রুস্টেনবার্গ, জুন ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে রিও ফার্ডিনান্ডকে হারানোর পরও বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখার কোনো পরিকল্পনা ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলোর নেই। এই প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগের দল প্লাটিনিয়াম স্টারসের বিপক্ষে। যুক্তরাস্ট্রের বিপক্ষে তার পরিকল্পিত প্রথম একাদশ কেমন খেলে মূলত তাই দেখতে চান ক্যাপেলো। খেলাটি হবে সোমবার। "যুক্তরাস্ট্রের বিপক্ষে প্রথম একাদশে যাদের মাঠে নামাতে চাই তাদের সবাইকে আমি খেলাতে চাই,"বললেন ক্যাপেলো, "আমাদের যেমন চোট নিয়ে চিন্তাভাবনা করতে হবে, তেমনি ওই খেলার জন্য প্রস্তুতিও নিতে হবে।" যুক্তরাস্ট্রের সঙ্গে শনিবার প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ড। জন টেরির নতুন 'সেন্ট্রাল ডিফেন্স পার্টনার' নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার শেষ সুযোগ ক্যাপেলো পাবেন সোমবার। জন টেরির পার্টনার হিসেবে তিনি মাঠে নামাতে পারেন লেডলি কিং, জেমি ক্যারাগার, ম্যাথিউ উপসন কিংবা মাইকেল ডওসনকে। 'সি' গ্র"পের অপর দু'টি দল আলজেরিয়া ও স্লোভেনিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৮ ঘ.