২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চোটে পড়েছেন দ্রগবা, রিও ফার্ডিনান্ড

চোট পেয়েছেন দিদিয়ের দ্রগবা। আইভোরি কোস্ট ও জাপানের মধ্যে প্রীতি ম্যাচে চোট পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 01:27 PM

Updated : 25 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - চোট পেয়েছেন দিদিয়ের দ্রগবা। আইভোরি কোস্ট ও জাপানের মধ্যে প্রীতি ম্যাচে চোট পান তিনি। এদিকে হাঁটুতে চোট পাওয়ায় হাসপাতালে নেয়া হয়েছে ইংলিশ অধিনায়ক রিও ফার্ডিনান্ডকে। শুক্রবার খেলার ১৫ মিনিটে চোট পান আইভোরি কোস্টের অধিনায়ক ও চেলসির তারকা খেলোয়াড় দ্রগবাকে। এরপরই অবশ্য তার বদলে আরেক খেলোয়াড়কে নামানো হয়। জাপানের রক্ষণভাগের খেলোয়াড় মার্কস তিউলিও তানাকা মারাত্মক ফাউল করায় প্রায় দুই মিনিট মাঠে শুয়ে ছিলেন তিনি। এ ধরনের বিপজ্জনক খেলার জন্য তিউলিওকে হলুদ কার্ড দেখতে হয়। এদিকে অনুশীলনের সময় বাম হাঁটুতে চোট পান ৩১ বছর বয়সি ইংল্যান্ডের সেন্টার ব্যাক। ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো বলেছেন, "আমরা রিও'র স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছি।" তবে মাঝমাঠের খেলোয়াড় গ্রেথ ব্যারি দিন দিন উন্নতি করছে বলে জানিয়েছেন কোচ ফ্যাবিও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৯১৬ ঘ.