২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ. আফ্রিকা দলকে উৎসাহ দিলেন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকা ফুটবল দলকে উৎসাহ দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। দলের সদস্যরা ম্যান্ডেলার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের উৎসাহ দেন। তখন তার পরনে ছিল অধিনায়কের চার নম্বর জার্সি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2010, 09:33 AM

Updated : 25 Aug 2022, 11:40 AM

জোহানেসবার্গ, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা ফুটবল দলকে উৎসাহ দিয়েছেন নেলসন ম্যান্ডেলা। দলের সদস্যরা ম্যান্ডেলার কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের উৎসাহ দেন। তখন তার পরনে ছিল অধিনায়কের চার নম্বর জার্সি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই প্রেসিডেন্ট আগামী মাসে ৯২ বছরে পা দেবেন। এখন তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায় না। মূলত তার মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্বের কারণেই দক্ষিণ আফ্রিকা ফুটবল বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায়। ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, উদ্বোধনী খেলায় তার উপস্থিতি নিঃসন্দেহে প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ দিক। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ম্যান্ডেলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তা নিশ্চিত করেনি তার দপ্তর। যদিও বিভিন্ন প্রচার মাধ্যমের খবরে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। গ্র"প 'এ'র প্রথম খেলায় দক্ষিণ আফ্রিকা মোকাবিলা করবে মেক্সিকোকে। গ্র"পের অন্য দু'টি দল ফ্রান্স ও উরুগুয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১০ ঘ.