র্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগোল বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি।
সবশেষ সাফ চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সে ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। তিন ধাপ এগোল হাভিয়ের কাবরেরার দল।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা বৃহস্পতিবার নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে।
শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো চূড়ায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুইয়ে ফ্রান্স আর তিনে ব্রাজিল।
বাংলাদেশ আছে এখন ১৮৯ নম্বরে। ২০২২ সাল থেকে দীর্ঘদিন ১৯২ নম্বরে ছিল তারা।
২০০৯ সালের পর এবারই প্রথম সাফের সেমি-ফাইনালে খেলে বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা হারায় মালদ্বীপ ও ভুটানকে। দুই ম্যাচেই স্কোরলাইন ছিল ৩-১।
ফাইনালে ওঠার লড়াইয়ে অতিরিক্ত সময়ের গোলে কুয়েতের কাছে ১-০তে হেরে যায় জামাল-জিকোরা।
সাফের শিরোপাজয়ী ভারত এক ধাপ এগিয়ে আছে ৯৯ নম্বরে।
আগামী ২১ সেপ্টেম্বর পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করবে ফিফা।
