ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে
দক্ষিণ এশিয়ার ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘সাফ চ্যাম্পিয়নশিপ’ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে। এর আগে বুধবার রাজধানীর বনানীর শেরাটন হোটেলে প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, ভুটান ও শ্রীলঙ্কার প্রতিনিধিরা অংশ নেন।
