০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ৩৪ বছর বয়সে থামল আইরিশ অ্যাথলেটের জীবন

এক বছরের কিছু বেশি সময় আগে এই মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন তিনি।

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে ৩৪ বছর বয়সে থামল আইরিশ অ্যাথলেটের জীবন

কিয়ারা ম্যাগিয়ান। ছবি: ওয়ার্ল্ড অ্যাথলেটিকস এক্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 07:01 PM

Updated : 01 Nov 2026, 07:01 PM

ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হার মানলেন কিয়ারা ম্যাগিয়ান। ৩৪ বছর বয়সে মারা গেছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং দুইবারের অলিম্পিয়ান এই আইরিশ দৌড়বিদ।

২০২৫ সালের জুলাইয়ে ম্যাগিয়ান জানান, চতুর্থ পর্যায়ের অন্ত্রের ক্যান্সারে আক্রান্ত তিনি।

রোববার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “প্রিয়জনদের উপস্থিতিতে আজ সকাল সাড়ে ৬টায়, কিয়ারা ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হেরে গেছেন।

“একজন আদরের কন্যা, বোন, স্ত্রী, বন্ধু এবং অনেকের অনুপ্রেরণা-তাকে সবাই খুব মিস করবে।”

ম্যাগিয়ানের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য মুহূর্তটি আসে ২০২৪ সালে, রোমে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটারে সোনার পদক জেতেন তিনি।

২০১৬ রিও দে জেনেইরো ও ২০২০ টোকিও অলিম্পিকসে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন ম্যাগিয়ান। তবে ২০২৪ প্যারিস অলিম্পিকসে তার প্রথম হিটের ঠিক একদিন আগে চোটের কারণে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েন।

এছাড়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০১৬ আসরে ব্রোঞ্জ ও ২০২২ আসরে রুপা জেতেন ম্যাগিয়ান। ২০২২ সালের কমনওয়েলথ গেমসেও রুপার পদক জয়ের স্বাদ পান তিনি।