কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে নেই শাহরিয়ার ইমন
প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মোহাম্মদ নাঈমও।
জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন সহসায় পূরণ হচ্ছে না শাহরিয়ার ইমনের। কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে ঠাঁই হয়নি এই ফরোয়ার্ডের।
আসছে ম্যাচ দুটির জন্য গত মাসে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। সেখান থেকে বুধবার দল ২৩ জনে নামিয়ে আনা হয়।
চোটের কারণে আগেই ছিটকে পড়েছিলেন মিডফিল্ডার সোহেল রানা ও ডিফেন্ডার রায়হান হোসেন। ইমনের পাশাপাশি বাদ পড়েছেন গোলরক্ষক মোহাম্মদ নাঈমও।
গত প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ১৭ ম্যাচ খেলে ২ গোল করা ইমন প্রথমবার জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন।
আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়ার মাঠে খেলবে বাংলাদেশ। সে লক্ষ্যে বুধবার রাতে ঢাকা ছাড়বে দল। ওই ম্যাচের পরদিন কম্বোডিয়া থেকে সরাসরি দল যাবে নেপালে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে ২৭ সেপ্টেম্বর পরের প্রীতি ম্যাচটি খেলবে কাবরেরার দল।
বাংলাদেশ দল:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, মাহফুজ হাসান প্রীতম।
ডিফেন্ডার: কাজী তারিক রায়হান, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল রাফি, রহমত মিয়া, রিমন হোসেন, ইশা ফয়সাল।
মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা (জুনিয়র), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, বিপলু আহমেদ।
ফরোয়ার্ড: সুমন রেজা, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, মোহাম্মদ ইব্রাহিম।
