২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

রোনালদো ১-২টা গোল করলেই তাকে তুলে নিতে চান কোচ

তবে পর্তুগালের প্রতীক হওয়ার কারণেই রোনালদো প্রতি ম্যাচে খেলবে, এর কোনো নিশ্চয়তা নেই, বললেন কোচ।

রোনালদো ১-২টা গোল করলেই তাকে তুলে নিতে চান কোচ

দলের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: রোনালদোর ইনস্টাগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Sep 2026, 12:54 AM

Updated : 24 Sep 2026, 12:56 AM

বয়সের ভারে গতি কমেছে, পারফরম্যান্সেও পড়েছে ভাটার টান। তবে গোলের ক্ষুধা এখনও কমেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর। হাজার ক্যারিয়ার গোলের পথে ছুটে চলা এই তারকা ফরোয়ার্ডের কাছে এই দাবিই জানিয়ে রাখলেন পর্তুগালের নতুন কোচ জর্জে জেসুস।

একই সঙ্গে তিনি জানালেন, ৪১ বছর বয়সী অধিনায়ককে পুরোটা সময় খেলানোর পরিকল্পনা নেই তার।

ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নেশন্স লিগের যাত্রা শুরু করবে পর্তুগাল। বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচটি খেলবে তারা। এই আন্তজার্তিক বিরতিতে আরও তিনটি ম্যাচ খেলবে দলটি।

সেই লক্ষ্যে প্রস্তুত হচ্ছে রোনালদো ও তার সতীর্থরা। এর ফাঁকেই বুধবার শুরু পর্তুগাল ফুটবল সামিটে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার ও নেশন্স লিগে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

পরে সংবাদ সম্মেলনে আসেন কোচ জেসুস এবং তাকেও রোনালদো বিষয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়। রোনালদো পুরো ৯০ মিনিট খেলবেন কিনা, এমন প্রশ্নে একটু ঘুরিয়ে উত্তর দেন কোচ।

“আমার মনে হচ্ছে, আপনারা জানতে চাচ্ছেন যে ক্রিস (রোনালদো) খেলার জন্য ফিট কিনা…সে পর্তুগালের প্রতীক। তবে এটাই তাকে সব ম্যাচ খেলার অধিকার দেয় না।

“তবে আপনাদের একটা ধারণা দেই, তাকে ছাড়া আমরা হংকংয়ে একটা ম্যাচ খেলেছিলাম এবং সেখানে পাঁচ হাজার দর্শক হয়েছিল। আর যখন সে খেলেছিল, ৫৫ হাজার দর্শক হয়েছিল। আগামীকাল সে খেলবে এবং মাঠে নেমেই দ্রুত এক-দুইটা গোল করবে এবং আমি তখনই তাকে তুলে নিতে পারব।”