২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিফেন্ডার গার্সিয়াকে ফেরাল রিয়াল

চার বছরের চুক্তিতে পুরনো ঠিকানায় ফিরলেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 08:34 PM

Updated : 09 Jun 2023, 08:34 PM

নতুন মৌসুম সামনে রেখে প্রথম খেলোয়াড় দলে টানল রিয়াল মাদ্রিদ। রায়ো ভাইয়েকানো থেকে চার বছরের চুক্তিতে পুরনো ঠিকানায় ফিরলেন লেফট-ব্যাক ফ্রান গার্সিয়া।

২৩ বছর বয়সী এই স্প্যানিশ ফুটবলারকে ফেরানোর কথা শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে স্পেনের সফলতম ক্লাবটি।

২০১৩ সালে মাত্র ১৪ বছর বয়সে রিয়ালের যুব একাডেমিতে যোগ দেন গার্সিয়া। ২০১৮ সালে সিনিয়র দলে অভিষেক হয় তার।

২০২০ সালে প্রথমে ধারে রিয়াল থেকে ভাইয়েকানোতে যোগ দেন তিনি। পরের বছর ২০ লাখ ইউরোয় তাকে স্থায়ীভাবে কিনে নেয় ক্লাবটি।

তিন বছরে ভাইয়েকানোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২২ ম্যাচ খেলেছেন গার্সিয়া। গোল করেছেন ৫টি, অ্যাসিস্ট ৮টি।

২০২২-২৩ মৌসুমে কোপা দেল রের শিরোপা জেতা রিয়াল লা লিগায় হয় রানার্সআপ। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে কার্লো আনচেলত্তির দল বিদায় নেয় ম্যানচেস্টার সিটির কাছে হেরে।