২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুস থেকে ধারে ফিওরেন্তিনায় আর্থার মেলো

চুক্তি অনুযায়ী, পরবর্তীতে দুই কোটি ইউরোয় তাকে কিনে নিতে পারবে ফিওরেন্তিনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 10:53 PM

Updated : 22 Jul 2023, 10:53 PM

তিন বছর আগে ইউভেন্তুসে পাড়ি জমানোর পর থেকে সময়টা মোটেও ভালো কাটছে না আর্থার মেলোর। গত মৌসুম ধারে অন্যত্র কাটানোর পর এবার ফের যেতে হচ্ছে নতুন ঠিকানায়। ব্রাজিলের এই মিডফিল্ডারকে ধারে দলে টেনেছে ফিওরেন্তিনা। 

দুই ক্লাবের পক্ষ থেকেই জানানো হয়েছে, ২০২৩-২৪ মৌসুম ফিওরেন্তিনায় খেলবেন মেলো। চুক্তি অনুযায়ী, পরবর্তীতে দুই কোটি ইউরোয় তাকে কিনে নিতে পারবে ক্লাবটি।

গত মৌসুমের পুরোটা সময় ধারে লিভারপুলে কাটান ফিওরেন্তিনা। তবে সেখানে মাত্র একটি ম্যাচে বদলি হিসেবে খেলার সুযোগ পান ২৬ বছর বয়সী এই ফুটবলার, খেলতে পারেন স্রেফ ১৩ মিনিট। 

মৌসুমের শুরুটা অবশ্য বেশ আশা জাগানিয়া ছিল তার। ২০১৮-২০ পর্যন্ত বার্সেলোনায় ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলা মেলো ব্রাজিলের ২০১৯ কোপা আমেরিকা জয়ী দলের সদস্যও ছিলেন। 

গত মৌসুমে সেরি আয় অষ্টম হওয়া ফিওরেন্তিনা ইতালিয়ান কাপ ও ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে উঠেছিল। কিন্তু দুই ফাইনালেই হেরে যায় তারা।