২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্লিনে দেখা হচ্ছে না সুয়ারেস-কিয়েল্লিনির

বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছেন না ব্রাজিল বিশ্বকাপে আলোচিত ঘটনার দুই চরিত্র বার্সেলোনার লুইস সুয়ারেস আর ইউভেন্তুসের জর্জো কিয়েল্লিনি। চোটের কারণে এই ম্যাচে খেলাই হচ্ছে না ইউভেন্তুসের ইতালিয়ান ডিফেন্ডারের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 01:36 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

মেসিকে ভয় পায় না ইউভেন্তুস
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা মেসি
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মেসিদের বিশেষ জার্সি
স্বপ্ন পূরণের পথে নেইমার
২৫তম জয়োৎসবে শেষ চাভির?
পেদ্রোর সঙ্গে চুক্তি বাড়াচ্ছে বার্সা
বার্সাকে পগবার হুমকি 
শেষটা জয়ে রাঙাতে চান চাভি
ট্রেবলের হাতছানিই প্রেরণা বার্সার
মেসির আবদার, নেইমারের না
বার্সাকে প্রতিদান দিতে চান মেসি
বার্সায় ২০২০ পর্যন্ত আলবা

গত বুধবার অনুশীলনের সময়ে পায়ের পেছনের পেশিতে চোট পান কিয়েল্লিনি। স্ক্যান করানোর পর গত বৃহস্পতিবার ইউভেন্তুস জানায়, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলা হচ্ছে না তার। 
 
বার্লিনে আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে সুয়ারেসের বার্সেলোনা ও কিয়েল্লিনির ইউভেন্তুস। এই দুই দলের ফাইনাল নিশ্চিত হওয়ার পর থেকেই চারদিকে সুয়ারেস-কিয়েল্লিনির আবার মুখোমুখি হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়।
 
২০১৪ ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এক ম্যাচে কিয়েল্লিনিকে কামড়ে দিয়েছিলেন সুয়ারেস। এই ঘটনার জন্য সব ধরনের ফুটবল থেকে চার মাসের জন্য এবং উরুগুয়ের হয়ে ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি।
 
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিলেন সুয়ারেস। তাতে শাস্তি কিছুটা শিথিল হয়েছিল। বিশ্বকাপের পরই লিভারপুল থেকে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেস। বিশ্বকাপের সেই কামড়-কাণ্ডের পর বার্লিনেই প্রথমবারের মতো দেখা হওয়ার কথা ছিল দুজনের।
 
বার্লিনে এ দুজনের দেখা হওয়া নিয়ে কিয়েল্লিনিকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়। কিন্তু কিয়েল্লিনি বারবারই জানিয়ে আসছিলেন, আর কোনো বিদ্বেষ ছড়াবে না বিষয়টি। সুয়ারেসের সঙ্গে হাত মেলানোর কথাও বলেছিলেন তিনি।