চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মেসিদের বিশেষ জার্সি
ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বিশেষ জার্সি গায়ে নামবেন লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমাররা। সম্প্রতি বিশেষ এই জার্সি উন্মুক্ত করার খবর দেয় কাতালুনিয়ার ক্লাবটির ওয়েবসাইট।
বিশেষ এই জার্সিতে ক্লাব ও স্পন্সরের লোগোর মাঝে বুকের ওপর লেখা, ‘ফাইনাল বার্লিন ২০১৫’।
এই লেখার নীচে ম্যাচটির ভেন্যু ও তারিখও দেওয়া আছে। দেওয়া আছে ফাইনালের দুই প্রতিপক্ষ বার্সেলোনা ও ইভেন্তুসের নামও।
বার্সেলোনা ও ইভেন্তুসের মধ্যকার এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে আগামী শনিবার, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে।
