স্বপ্ন পূরণের পথে নেইমার
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলাটা হবে নেইমারের জন্য একটি স্বপ্নপূরণ। ক্যারিয়ারের এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের খেলার ধরনে কোনো পরিবর্তন আনবেন না জানিয়ে বার্সেলোনার ফরোয়ার্ড বলেছেন; তিনি যেভাবে খেলেন, সেভাবেই খেলবেন।
গত শনিবার কোপা দেল রের ফাইনালে দুই পা দিয়ে বল তুলে আথলেতিক বিলবাওয়ের এক খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে নিয়ে যান। আথলেতিকোর ওই খেলোয়াড় এর জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। স্পেনের ফুটবলে এটাকে ভালোভাবে দেখা হয় না উল্লেখ করে নেইমারের সমালোচনা করেন কোচ লুইস এনরিকেও।
আগামী শনিবার ইউভেন্তুসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে বার্সেলোনা দলের সংবাদ সম্মেলনে নেইমারকে আথলেতিকোর বিপক্ষে ম্যাচের সেই ঘটনা নিয়ে কথা বলতে হয়।
“অন্যরা এটা পছন্দ করে না মানে এই নয় যে, আমি নিজেকে পরিবর্তন করতে যাচ্ছি। আমি চিরকালই এমন থাকব।”
