একে অপরকে সেরা মানেন না মেসি-রোনালদো!
বিভিন্ন সময় গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো একে অপরের প্রশংসা করলেও অনেকেই বলে এসেছেন, তাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ নয়। ফিফা-ব্যালন ডি’অরের লড়াইয়ে দুই তারকার ভোট দেয়ার বিষয়টিও প্রমাণ করে, প্রতিপক্ষকে মোটেও সম্মান দেখান না দুই তারকা।
ভোট দেয়ার ক্ষেত্রে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী কেউ কাউকে গুরুত্বই দেননি। সেরার প্রশ্নে বার্সেলোনা তারকা মেসি তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নেই রোনালদো। আর রিয়াল মাদ্রিদের রোনালদোও তার প্রতিপক্ষকে এই মুহূর্তে বিশ্বের তিন সেরা খেলোয়াড়ের একজন ভাবেন না।
ভোট দেয়ার ক্ষেত্রে ‘সংকীর্ণ মানসিকতা’ দেখিয়ে নিজের দেশ বা ক্লাবের ফুটবলারদেরই কেবল বেছে নিয়েছেন তারা।
বর্ষসেরা ফুটবলার ফিফা-ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ আর একজন করে সাংবাদিক ভোট দিতে পারেন।
