২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল দলে আরেক ফ্রেদ

আগামী মাসে তুরস্ক ও অস্ট্রিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য শাখতার দোনেৎস্কের ফ্রেদকে দলে ডেকেছেন ব্রাজিলের কোচ দুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

ব্রাজিলের জার্সি গায়ে অভিষেকের অপেক্ষায় থাকা এই মিডফিল্ডার সুযোগ পান মূলত রমুলোর চোটের কারণে।

ব্রাজিলের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে জানানো হয়, পায়ের পেছনের পেশির চোটের কারণে দল থেকে বাদ পড়েন স্পার্তাক মস্কোর মিডফিল্ডার রমুলো।

এই দুটি ম্যাচের জন্য দুঙ্গার দলে শাখতার থেকে তৃতীয় খেলোয়াড় হিসেবে ডাক পেলেন ২১ বছর বয়সী ফ্রেদ। এর আগে ইউক্রেনের দলটি থেকে দগলাস কস্তা ও লুইস আদ্রিয়ানোকে দলে ডাকেন দুঙ্গা।

আগামী বুধবার ইস্তানবুলে তুরস্কের বিপক্ষে খেলবে ব্রাজিল। এক সপ্তাহ পর ভিয়েনাতে অস্ট্রিয়ার মুখোমুখি হবে তারা।

ব্রাজিল দল: রাফায়েল কাবরাল (নাপোলি), নেতো (ফিওরেন্তিনা), দিয়েগো আলভেস (ভালেন্সিয়া), দাভিদ লুইস (পিএসজি), মারকুইনিয়োস (পিএসজি), চিয়াগো সিলভা (পিএসজি), মিরান্দা (আতলেতিকো মাদ্রিদ), মারিও ফের্নান্দেস (সিএসকেএ মস্কো), আলেক্স সান্দ্রো (পোর্তো), ফিলিপে লুইস (চেলসি), দানিলো (পোর্তো), লুইস গুস্তাভো (ভলফসবুর্গ), ফ্রেদ (শাখতার দোনেৎস্ক), ফের্নানদিনিয়ো (ম্যাচেস্টার সিটি), কাসেমিরো (পোর্তো), অস্কার (চেলসি), ফিরমিনো (হফেনহাইম), উইলিয়ান (চেলসি), নেইমার (বার্সেলোনা), ফিলিপে কৌতিনিয়ো (লিভারপুল), লুকাস (পিএসজি), লুইস আদ্রিয়ানো (শাখতার দোনেৎস্ক), দগলাস কস্তা (শাখতার দোনেৎস্ক)।