২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউভেন্তুসের সহজ জয়

ইতালির শীর্ষ লিগ সেরি আয় জিতেই চলেছে ইউভেন্তুস। রোববার পালেরমোকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 10:29 PM

Updated : 13 Oct 2022, 12:43 PM

ইউভেন্তুস স্টেডিয়ামের এই ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করে স্বাগতিকরা। ৩২তম মিনিটে চিলির মিডফিল্ডার আর্তুরো ভিদালের গোলে এগিয়ে যায় তারা। আর ৬৪তম মিনিটে স্পেনের স্ট্রাইকার ফের্নান্দো লরেন্তের গোলে জয় নিশ্চিত হয় ইতালির সবচেয়ে সফল দলটির।

আট ম্যাচে সাত জয় আর এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইউভেন্তুস। দ্বিতীয় স্থানে থাকা রোমার পয়েন্ট ১৯।