সেরেনার হ্যাটট্রিক
সিমোনা হালেপকে সহজেই হারিয়ে ডব্লিউটিএ ফাইনালসে টানা তৃতীয় শিরোপা জিতলেন সেরেনা উইলিয়ামস।
রোববার রোমানিয়ার হালেপকে ৬-৩, ৬-০ গেমে হারান বিশ্বের এক নম্বর মহিলা এই টেনিস খেলোয়াড়।
মৌসুম শেষের এই টুর্নামেন্টে মার্কিন তারকা সেরেনার এটা পঞ্চম শিরোপা।
শিরোপা জেতার মধ্য দিয়ে একটা প্রতিশোধও নিলেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। সিঙ্গাপুরের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে হালেপের কাছেই হেরেছিলেন সেরেনা।
