২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে হারাল মিলান

জুভেন্টাসের হ্যাটট্রিক শিরোপা জয়ের উচ্ছ্বাসে হারিয়েই গেছে মিলান 'ডার্বি'র খবর। সেরি আতে সর্বশেষ মিলান ডার্বিতে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 04:55 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

চ্যাম্পিয়ন দল পাওয়া হয়ে গেছে, আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলা দলটিও চূড়ান্ত। সেরি আতে এখন শুধু চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফে জায়গা করে নেয়া আর ইউরোপা লিগে কারা খেলবে, সেই দলগুলো পাওয়ার অপেক্ষা।

দুই মিলানেরই লড়াই ইউরোপা লিগে জায়গা পাওয়া নিয়ে। দ্বিতীয়ার্ধে ডাচ খেলোয়াড় নাইজেল দি ইয়ংয়ের গোলে সেই লড়াইয়ে কিছুটা এগিয়েছে এসি মিলান।

এই জয়ের পর ৩৬ ম্যচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইন্টার। আর সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে মিলান।