২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ারীর পৃষ্ঠপোষক এসআইবিএল

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের দল ওয়ারী ক্লাবের পাশে দাঁড়িয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। ক্লাবটিকে তারা এই মৌসুমের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতা দেবে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 10:23 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

বৃহস্পতিবার বাফুফে ভবনে ওয়ারী ক্লাব এবং শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী এক মৌসুমের জন্য ক্লাবটিকে পৃষ্ঠপোষকতা করবে ব্যাংকটি। তবে টাকা অংক প্রকাশ করা হয়নি।

ওয়ারী ক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুজ্জামান ও শাহজালাল ব্যাংকের পক্ষে সহ-সভাপতি শামসুদ্দোহা শিমু চুক্তিতে সই করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও পেশাদার লিগ কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু ।