২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানের জয়ে কাকার শততম গোল

ব্রাজিলের মিডফিল্ডার কাকার জোড়া গোলে সোমবার সহজ জয় পেয়েছে এসি মিলান। ইতালির শীর্ষ লিগ সেরি আয় আতালান্তাকে ৩-০ গোলে হারিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 10:30 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন। ছবি: রয়টার্স এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন। ছবি: রয়টার্স

এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন। এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন।

ঘরের মাঠ সান সিরোয় পাল্টা আক্রমণ থেকে ৩৫ মিনিটে দলকে এগিয়ে দেন ব্রাজিলের কাকা। মিলানের জার্সিতে এটা ছিল কাকার শততম গোল।৬৫ মিনিটে স্বদেশী ফরোয়ার্ড রবিনিয়োর পাস থেকে দ্বিতীয় গোল করেন কাকা। দুই মিনিট বাদে কাকার পাস থেকেই দলের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার ব্রায়ান ক্রিসতান্তে।

এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন।

এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন।

এসি মিলানের জার্সিতে শততম গোল করে বিশেষ জার্সি নিয়ে কাকার উদযাপন।

সেরি আয় ১৮ বারের চ্যাম্পিয়ন মিলান চলতি মৌসুমে বারবার হোঁচট খেয়েছে। দুটি ড্র ও চির প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানের কাছে গত ম্যাচে হেরে যাওয়ার পর এই জয় কিছুটা হলেও স্বস্তি দিয়েছে জনপ্রিয় দলটিকে।

১৮ ম্যাচ শেষে মিলানের পয়েন্ট ২২। সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। দুই ও তিন নম্বরে থাকা রোমা ও নাপোলির পয়েন্ট যথাক্রমে ৪১ ও ৩৯।

এছাড়া অন্যান্য ম্যাচে কাতানিয়া ২-০ গোলে বোলোনিয়াকে, জেনোয়া ২-০ গোলে সাসসুয়োলোকে, পার্মা ৩-১ গোলে তুরিনোকে এবং হেলাস ভেরোনা একই ব্যবধানে উদিনেসেকে হারিয়েছে।

সেরি আয় দিনের প্রথম ম্যাচে নাপোলি ২-০ গোলে হারিয়েছে সাম্পদোরিয়াকে।