২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইজডেন সেরা একাদশে অধিনায়ক ব্র্যাডম্যান

কিংবদন্তি ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যানকে অধিনায়ক করে টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ ঘোষণা করেছে উইজডেন অ্যালমানাক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 07:00 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

'ক্রিকেটের বাইবেল’ খ্যাত এই প্রকাশনাটি এ বছর ১৫০ বছরে পা রেখেছে। বিশেষ এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার এই একাদশ ঘোষণা করে উইজডেন কর্তৃপক্ষ।

এই ১১ জনের মধ্যে একমাত্র শচীন টেন্ডুলকার এখনো খেলে চলেছেন। উপমহাদেশ থেকে এই একাদশে জায়গা পেয়েছেন অনেকের মতেই সেরা বাঁ-হাতি পেসার পাকিস্তানের ওয়াসিম আকরাম।

উনিশ শতকের অলরাউন্ডার ডব্লিউ জি গ্রেস ও সাবেক উইকেটরক্ষক অ্যালান নটসহ ইংল্যান্ডের সর্বোচ্চ চার জন এ দলে জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের আছেন তিনজন। আর আছেন ব্র্যাডম্যানের স্বদেশী বিশ্বসেরা লেগস্পিনার শেন ওয়ার্ন।

উইজডেন বিশ্ব একাদশ: জ্যাক হবস (ইংল্যান্ড), ডব্লিউ জি গ্রেস (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অধিনায়ক, অস্ট্রেলিয়া), শচীন টেন্ডুলকার (ভারত), ভিভ রিচার্ডস (ওয়েস্ট ইন্ডিজ), গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), অ্যালান নট (ইংল্যান্ড, উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম (পাকিস্তান), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ), সিডনি বার্নস (ইংল্যান্ড)।