২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালাতাসারাইয়ের কোচ বরাখাস্ত

তুরস্কের জনপ্রিয় দল গালাতাসারাইয়ের কোচ ফাতিহ তেরিমকে বরখাস্ত করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 03:18 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার ক্লাবটি জানায়, পরিচালনা পর্ষদ কোচকে বরখাস্তের এ সিদ্ধান্ত নেয়।

৬০ বছর বয়স্ক ফাতিহ তেরিম সম্প্রতি গালাতাসারাইয়ের পাশাপাশি তুরস্কের জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন।

ক্লাবে এটা ছিল তার তৃতীয় মেয়াদ, যাতে ভালো ফল এনে দিতে পারেননি তিনি।

এর আগে জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ার পর ক্লাবের দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তেরিম। এর ফলে পরিচালনা পর্ষদ তার সঙ্গে সম্পর্ক না রাখার ঘোষণা দেয়।

ক্লাবের এক বিবৃতিতে কোচকে ধন্যবাদ জানিয়ে জাতীয় দলে তার সাফল্য কামনা করা হয়।

তেরিম তারকা ফুটবলার দিদিয়ের দ্রগবা ও ওয়েসলি স্নাইডারকে অনেক অর্থের বিনিময়ে গালাতাসারাইতে আনলেও তারা দলকে তেমন কোনো সাফল্য এনে দিতে পারছে না।

তুরস্কের লিগের প্রথম চার ম্যাচ থেকে ছয় পয়েন্ট পেয়েছে গ্যালাতাসারাই। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের 'বি' গ্রুপের প্রথম ম্যাচে নিজেদের মাটিতে রিয়াল মাদ্রিদের কাছে ৬-১ গোলে শোচনীয়ভাবে হারে তারা।

ম্যানচেষ্টার সিটির সাবেক কোচ রবের্তো মানচিনি তেরিমের উত্তরসূরী হিসেবে তুর্ক টেলিকম অ্যারেনার দায়িত্ব নিতে পারেন।