তিন মৌসুম পর জার্মান বুন্দেসলিগার শিরোপা ফিরে পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ১-০ গোলে হারানোয় ৬ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির।
রয়টার্স
.
রয়টার্স
Published :
07 Apr 2013, 09:58 AM
Updated :
23 Aug 2022, 10:31 AM
২৮ ম্যাচ থেকে বায়ার্নের সংগ্রহ ৭৫ পয়েন্ট। ২০ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানে গত দুই বারের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড। বুন্দেসলিগার ৫০ বছরের ইতিহাসে এটাই দ্রুততম সময়ে শিরোপা জয়ের কৃতিত্ব।
বায়ার্নের এটি ২৩তম জার্মান শিরোপা। তবে ১৯৬৩ সালে নতুন রূপে বুন্দেসলিগা আবির্ভূত হওয়ার পর ২২তম। ১৯৩২ সালে জার্মান জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল তারা।
১৯৮৯ ও ১৯৯০ সালে প্রথম দফায় বায়ার্নকে বুন্দেসলিগার শিরোপা এনে দিয়েছিলেন কোচ জাপ হেইঙ্কস। আবার চ্যাম্পিয়ন হওয়ার মধুর স্বাদ পেয়ে তিনি উচ্ছ্বসিত।
হেইঙ্কস বলেন, “এটা দারুণ ব্যাপার। ২৩ বছর পর আবার (বুন্দেসলিগার) শিরোপা জিতলাম।”
বুন্দেসলিগার পর জার্মান কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের সম্ভাবনাও আছে বায়ার্নের। অর্থাৎ এ মৌসুমে তাদের সামনে ‘ট্রেবল’ জয়ের হাতছানি।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে জুভেন্টাসের মাটিতে খেলতে হবে বায়ার্নকে। ঘরের মাঠে প্রথম লেগ ২-০ গোলে জয় পেলেও বায়ার্নের খেলোয়াড়রা কোনো রকম আত্মপ্রসাদে ভুগতে রাজি নন।
অধিনায়ক ফিলিপ লাম বলেন, “আমরা লিগ শিরোপা পুনরুদ্ধার করতে চেয়েছি। তা হয়েছে। তবে এখনই উৎসব করতে চাই না। আমরা এখন মনযোগ দিচ্ছি জুভেন্টাস ম্যাচের দিকে।”
তিন মৌসুম পর জার্মান বুন্দেসলিগার শিরোপা ফিরে পেয়েছে বায়ার্ন মিউনিখ। শনিবার এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ১-০ গোলে হারানোয় ৬ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়ে যায় জার্মানির সবচেয়ে সফল ক্লাবটির।
রয়টার্স | . | রয়টার্স
প্রকাশিত: ০৯:৫৮, ৭ এপ্রিল ২০১৩ | আপডেট: ১০:৩১, ২৩ আগস্ট ২০২২