২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাদালের টানা দ্বিতীয় শিরোপা

হাঁটুর চোট কাটিয়ে কোর্টে ফেরার পর টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। মেক্সিকান ওপেনের ফাইনালে স্বদেশের ডেভিড ফেরারকে সহজেই ৬-০, ৬-২ গেমে হারিয়েছেন স্প্যানিশ তারকা।

রয়টার্স

.

রয়টার্স

Published : 03 Mar 2013, 12:41 PM

Updated : 23 Aug 2022, 10:18 AM

ফেব্রুয়ারির শুরুতে দীর্ঘ ৭ মাস পর টেনিসে ফিরে চিলিতে একটি প্রতিযোগিতায় ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেননি। তবে ব্রাজিল ওপেনের পর মেক্সিকোতেও সাফল্য পেয়ে নাদাল জানিয়ে দিয়েছেন, ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখতে তিনি প্রস্তুত।

ফাইনালে উজ্জীবিত নাদালের সামনে দাঁড়াতেই পারেননি ফেরার। খেলার শুরু থেকে টানা আটটি গেম জিতে,
প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে রেকর্ড ৭টি ফ্রেঞ্চ ওপেন সহ ১১টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল ভীষণ উচ্ছ্বসিত।

খেলা শেষে তিনি বলেন, “আমার মনে হচ্ছে আমি প্রায় নিখুঁত খেলতে পেরেছি। পুরো সপ্তাহ জুড়েই আমার হাঁটু ভালোভাবে সাড়া দিয়েছে। আমার মন বলছে পরবর্তী প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য লড়াই চালিয়ে যাওয়া উচিৎ।”