২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ব্যাডমিন্টনে এনাম চ্যাম্পিয়ন

জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন সিলেট জেলার এনাম। শনিবার পল্টন উডেন ফ্লোর জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তিনি ২-১ সেটে বাংলাদেশ রেলওয়ের রইসকে হারিয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

পুরুষদের দ্বৈতে সিলেটের এনাম-দুলাল জুটিকে ২-১ সেটে হারিয়ে শিরোপা জিতেছে রেলওয়ের রইস-পলাশ জুটি।
মেয়েদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জের শাপলা-নাবিলা জুটি। চট্টগ্রামের সীমা-আঁখি জুটি ওয়াক ওভার দিয়েছে তাদের।

শনিবার প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সচিব নূর মোহাম্মদ।