ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে টেনিসের মিশ্র দ্বৈতে অংশ নেবেন না সেরেনা উইলিয়ামস। যদিও উইম্বলডন চ্যাম্পিয়ন সেরেনা এর আগে বলেছিলেন, তিনি এই ইভেন্টে খেলতে চান।
সেরেনার সঙ্গে জুটি বেঁধে খেলতে রাজি ছিলেন অ্যান্ডি রডিক, জন ইসনার, মাইক ব্রায়ান ও তার যমজ ভাই বব ব্রায়ান।
কিন্তু সেরেনার ইচ্ছায় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশ্র দ্বৈতের জন্য দল নির্বাচনের সময় তালিকায় তার নাম রাখা হয়নি।
তবে মেয়েদের একক ও দ্বৈত ইভেন্টে খেলবেন সেরেনা। দ্বৈতে তার সঙ্গী বড় বোন ভেনাস।
ভেনাসের সঙ্গে জুটি বেঁধেই ২০০০ সিডনি এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন সেরেনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/০০০৮ঘ.
bdnews24