২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রদর্শনী ম্যাচে আবাহনীর জয়

মাত্র কয়েক দিন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। ঢাকা ব্যাংক একাদশের বিপক্ষে প্রদর্শনী ম্যাচটি তাদের জন্য ছিল অনেকটাই মর্যাদার। আর এই ম্যাচে নীল-আকাশী শিবির ৫-৩ গোলে জিতে নিজেদের মর্যাদাটা ধরে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 03:04 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র কয়েক দিন হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। ঢাকা ব্যাংক একাদশের বিপক্ষে প্রদর্শনী ম্যাচটি তাদের জন্য ছিল অনেকটাই মর্যাদার। আর এই ম্যাচে নীল-আকাশী শিবির ৫-৩ গোলে জিতে নিজেদের মর্যাদাটা ধরে রেখেছে। ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যেই এই ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগের বিভিন্ন ক্লাব থেকে খেলোয়াড় নিয়ে দল গঠন করে ঢাকা ব্যাংক একাদশ মোকাবেলায় নেমেছে আবাহনীর। এই মোকাবোলয় আবাহনীকে রুখতে পারেনি ঢাকা ব্যাংক। তারা শুরুতেই গোল হজম করে বসে। ২৩ মিনিটে জাহিদ হোসেনের বাড়ানো বলে ঘানান মিডফিল্ডার আইডু ইব্রাহিম কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন (১-০)। তিন মিনিট পর আবাহনীর ব্যবধান দ্বিগুন হয়। মিডফিল্ডার জাহিদকে ঢাকা ব্যাংকের ডিফেন্ডার সুইট ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে ইব্রাহিম গোল করেন (২-০)। প্রথমার্ধে একটি গোল শোধও করে ঢাকা ব্যাংক। ৪২ মিনিটে ডি বক্সের সামনে থেকে মিঠুন চৌধুরী চমৎকার এক শটে পরাস্ত করেন আবাহনী গোলরক্ষক জিয়াউর রহমানকে। ৪৭ মিনিটে ঢাকা ব্যাংক গোল সমতাও নিয়ে আসে মিঠুনের ব্যাকপাসে শাকিল আহমেদের চমৎকার শটে (২-২)। আবাহনী আবার এগিয়ে যায় ৬৪ মিনিটে জাহিদের ক্রসে চলতি বলে ফ্রাঙ্কের পুশে (৩-২)। চার মিনিট পর আইডু ইব্রাহিমের লবে শাখাওয়াত হোসেন রনি হেডে আবাহনীর গোল ব্যবধান আরো বেড়ে যায় (৪-২)। ৮৭ মিনিটে দিদারুল আলম ঢাকা ব্যাংকের হয়ে তৃতীয় গোল করেন। আর শেষ মিনিটে রনি আবাহনীর হয়ে পঞ্চম এবং ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২০১০ঘ.