২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহামেডানের বড় জয়

বুধবার প্রিমিয়ার হকি লিগে বড় ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাদা-কালোর শিবির ৫-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুধবার প্রিমিয়ার হকি লিগে বড় ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সাদা-কালোর শিবির ৫-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে। মোহামেডানের এই বড় জয়ে দুই গোল করেন ডিফেন্ডার মামুনুর রহমান চয়ন। ম্যাচের ৪৭ ও ৬৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুই গোল করেন তিনি। আর গোলাম মোস্তফা মানিক, রাসেল মাহমুদ জিমি ও শেখ মোহাম্মদ নান্নু একটি করে গোল করেন। দিনের অন্য ম্যাচে সাধারণ বীমা ১-০ গোলে অ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। সাধারণ বীমার পক্ষে মনিরুজ্জামান রকি একমাত্র গোলটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/১৯২০ঘ.