২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পড়ছে মেসির 'জাদুকরী পা'

প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল সোমবার সকলে ঢাকায় পা রাখছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 02:21 PM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল সোমবার সকলে ঢাকায় পা রাখছে। বাংলাদেশ ফুটবল ফেডারশেনের (বাফুফে) ম্যাচ আয়োজক কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল সোববার সাংবাদিকদের বলেন, "বিমান বাংলাদেশ যোগে সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছবে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর একটি চাটার্ড বিমানে নাইজেরিয়া দল আসবে সকাল ১১টা ২০ মিনিটে।" বিমানবন্দরে আর্জেন্টিনা দলকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমান ৪০ জন খেলোয়াড়। বর্তমান জাতীয় দলের ২০ জন, সাবেক ১৬ জন ও অনূর্ধ্ব-১৯ দলের ৪ জন খেলোয়াড় পর্যায়ক্রমে বিমান বন্দরে মেসিদের স্বাগত জানাবেন। বিমান বন্দরে দুই দলের খেলোয়াড়দের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হবে। আর হোটেলে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে আর্জেন্টিনা দল হোটেল রূপসী বাংলা এবং নাইজেরিয়া দল ওয়েস্টিন হোটেলে যাবে। আর্জেন্টিনা দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুশীলন করবে। তবে নাইজেরিয়া দল কখন করবে তা জানাতে পারেনি বাফুফে। এদিকে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে মেসিদের অনুশীলন শিবির। ১ হাজার টাকা গ্যালারি ও ২ হাজার টাকায় ভিআইপি গ্যালারির টিকিটে কিনে দর্শকরা উপভোগ করতে পারবেন এই আনুশীলন শিবির। বাফুফের সহ-সভাপতি বাদাল রায় বলেন, "বিকেল ৩টায় গ্যালারির গেট খোলা হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যাবে।" এদিকে ইতোমধ্যেই আর্জেন্টিনা দলের ৬ জন এবং নাইজেরিয়া দলের ২ জনের অগ্রবর্তী প্রতিনিধি দল ঢাকায় এসে পৌঁছেছে। এদের মধ্যে নেই কোন খেলোয়াড়। যদিও ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল আর্জেন্টিনা দলের। পরে যানজটের কারণে অনুশীলন মাঠ ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়ামে যেতে দেরি হবে বিধায় দুইদিন পিছিয়ে যায় আর্জেন্টিনা দলের ঢাকায় আসার দিনক্ষণ। খেলার মাঠ হওয়ায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টানা তিনদিন অনুশীলন করা সম্ভব নয় বলে কলকাতা থেকে দু'দিন পর ঢাকায় আসার সিদ্ধান্ত নেন আর্জেন্টিনা কোচ আলেজান্দ্রো সাবেলা। মঙ্গলবার আর্জেন্টিনা-নাইজেরিয়া দল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে। সন্ধ্যা ৬ টায় শুরু হবে খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/২০১৮ ঘ.