২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা নির্ধারণী খেলা সোমবার

ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) পাইওনিয়ার ফুটবল লিগের চূড়ান্ত খেলায় সোমবার খেলবে ঢাকা একাদশ ও নবাবপুর ক্রীড়াচক্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 01:45 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) পাইওনিয়ার ফুটবল লিগের চূড়ান্ত খেলায় সোমবার খেলবে ঢাকা একাদশ ও নবাবপুর ক্রীড়াচক্র। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ৪ টায় মুখোমুখি হবে দু'দল। ২০১০ সালের ডিসেম্বেরে ৮০ টি দল নিয়ে ঢাকার ৫ টি জোনের ১০টি মাঠে একযোগে শুরু হয় প্রথম পর্বের খেলা। পরে ৫ টি জোন থেকে ২০ নিয়ে দল নিয়ে হয় দ্বিতীয় পর্বের খেলা। আর এ ২০ টি দল থেকে শেষ পর্যন্ত ফাইনালে উঠে ঢাকা একাদশ ও নবাবপুর ক্রীড়াচক্র। ফাইনাল খেলায় ডিসিসি মেয়র সাদেক হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাফুফের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদীও এসময় উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএনএম/১৯২৬ ঘ.