ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল প্রতিযোগিতার বাছাই পর্বের প্রথম খেলায় সোমবার বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামছে ফিলিস্তিন।
মিয়ানমারের ইয়াংগুনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫ টায় শুরু হবে খেলাটি।
ফিলিস্তিনির সঙ্গে এর আগে একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২০০৬ সালের ওই খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিলো।
বাংলাদেশ ২৩ মার্চ দ্বিতীয় খেলায় মিয়ানমারের বিপক্ষে ও ২৫ মার্চ তৃতীয় খেলায় ফিলিপাইনের মুখোমুখি হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৯৫৫ ঘ.
bdnews24