ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্ষসেরা গোলের পুরস্কারের জন্য ১০টি গোলের সংক্ষিপ্ত তালিকা করেছে ফিফা। তালিকায় স্থান পেয়েছে মেসি-নেইমার-রুনি-ইব্রাহিমোভিচসহ যুক্তরাষ্ট্রের মহিলা ফুটবলার হিদার ও'রিলের গোল।
বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে করা মেসির অসাধারণ গোলটি তালিকায় স্থান করে নিয়েছে। সান্তোসের তারকা স্ট্রাইকার ব্রাজিলের নেইমার ফ্লেমিঙ্গোর বিপক্ষে তার একক প্রচেষ্টায় করা গোলটি দিয়ে তালিকায় নাম লেখান।
ফেব্র"য়ারিতে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মাথার উপর দিয়ে করা রুনির দুর্দান্ত গোলটি তাকে তালিকায় স্থান পাইয়ে দিয়েছে।
একমাত্র মহিলা ফুটবলার হিদার বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে বেশ দূর থেকে নেয়া ফ্রি-কিক থেকে অবিশ্বাস্য এক গোল পান। যা তাকে তালিকায় স্থান পাইয়ে দিয়েছে।
তালিকায় স্থান পাওয়া অন্য পাঁচটি গোলের মালিক হলেন, বেঞ্জামিন ডি কিউলায়ের , জিওভানি ডস সান্টোস, জুলিও গোমেজ, লিসান্দ্রো লোপেজ ও দেজান স্তানকোভিচ।
সেরা গোল নির্বাচনের জন্য ফুটবলপ্রেমীরা ৫ ডিসেম্বর পর্যন্ত ফিফা ও ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ওয়েবসাইট ব্যবহার করে ভোট দিতে পারবে। ৯ জানুয়ারি ফিফার বার্ষিক অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৩ ঘ.
bdnews24