২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাক ফেটেছে বালাকের

পাঁচ বছর পর বুন্ডেসলিগায় প্রথম গোল করলেন মাইকেল বালাক। এই গোলের ওপর ভর করে তার দল বায়ার লেভারকুসেন শুক্রবার জিতেছে ফ্রেইবুর্গের বিপক্ষে। কিন্তু এ জন্য কম মূল্য দিতে হয়নি তাকে। নাক ফেটে গেছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2011, 10:18 AM

Updated : 24 Aug 2022, 04:40 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাঁচ বছর পর বুন্ডেসলিগায় প্রথম গোল করলেন মাইকেল বালাক। এই গোলের ওপর ভর করে তার দল বায়ার লেভারকুসেন শুক্রবার জিতেছে ফ্রেইবুর্গের বিপক্ষে। কিন্তু এ জন্য কম মূল্য দিতে হয়নি তাকে। নাক ফেটে গেছে তার। লেভারকুসেনের ওয়েবসাইটে শনিবার বালাকের নাক ফেটে যাওয়ার কথা নিশ্চিত করা হয়। এতে বলা হয়, শুক্রবার রাতে খেলা শেষে জার্মানির সাবেক অধিনায়ককে ফ্রেইবুর্গের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার নাক ফেটে গেছে। চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে বালাক খেলবেন কি না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে খেলার আগে আগে। খেলা হবে ভালেন্সিয়ার মাঠে বালাক গোলটি করেন খেলার ঠিক দুই মিনিটে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৮ ঘ.