ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাপান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন স্পেনের রাফায়েল নাদাল ও বৃটেনের অ্যান্ডি মারে।
বৃহস্পতিবার নাদাল ৭-৫, ৬-৩ গেমে হারান কানাডার মিলোস রাওনিককে।
আর মারে ৬-১, ৬-২ গেমে জয় পান যুক্তরাষ্ট্রের অ্যালেক্স বোগোমোলোভের বিপক্ষে।
কোয়ার্টার ফাইনালে নাদালের প্রতিপক্ষ কলম্বিয়ার সান্তিয়াগো গিলার্দো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২২৬ঘ.
bdnews24