ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ এশীয় বিচ গেমসের জন্য বাংলাদেশ ফুটবল দল চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার ১০ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত শ্রীলঙ্কার হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে বিচ গেমস। বাংলাদেশ দল ঢাকা ছাড়বে বৃহস্পতিবার।
গেমস উপলক্ষ্যে গত ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কক্সবাজারে প্রস্তুতি নেয় বাংলাদেশ দল।
ফুটবল দল: বিপ্লব ভট্টাচার্য, মোহাম্মদ নেহাল, মোহাম্মদ রবিন, মামুন মিয়া, আরিফুল ইসলাম, ওয়ালী ফয়সাল, এনামুল হক শরিফ, আব্দুল বাতেন কোমল, রেজাউল করিম ও তৌহিদুল আলম।
কোচ-আব্দুল কাইয়ুম সেন্টু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৯ঘ.
bdnews24