২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ইন্টার মিলানের

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার দিয়েগো মিলিতোর জোড়া গোলের সুবাদে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ৪৫ বছর পর তৃতীয় শিরোপা জিতেছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 05:00 AM

Updated : 25 Aug 2022, 10:55 AM

মাদ্রিদ, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার দিয়েগো মিলিতোর জোড়া গোলের সুবাদে বায়ার্ন মিউনিখকে ২-০ গোলে হারিয়ে ৪৫ বছর পর তৃতীয় শিরোপা জিতেছে ইন্টার মিলান। রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তীব্র উত্তেজনাপূর্ণ খেলার প্রথমার্ধে ইন্টার মিলানকে এগিয়ে নেন আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড় দিয়েগো মিলিতো, ৩৫ মিনিটে। বিরতির পর গোল শোধে মরিয়া ওঠে বায়ার্ন। চলতে থাকে আক্রমণ আর পাল্টা-আক্রমণ। কিন্তু পাল্টা আক্রমণ থেকে স্যামুয়েল ইতো'র বানিয়ে দেয়া বল বায়ার্নের জালে জড়িয়ে দেন মিলিতো, ৭০ মিনিটে। খেলার বাকি সময় ইন্টারের রক্ষণভেদ করে গোল আদায়ে ব্যর্থ হয় বায়ার্ন। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে হোসে মরিনহোর ইন্টার মিলান। চ্যম্পিয়ন্স লিগ ছাড়াও এবারের ইতালির সেরি 'আ'র শিরোপাও জিতেছে ইন্টার মিলান। এর আগে ১৯৬৪ ও ৬৫ সালে চ্যম্পিয়ন্স লিগের শিরোপা জিতে ছিল তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি /এজে/১১৩৫ ঘ.