২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ হকিতে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

এ বছরের হকি বিশ্বকাপের প্রথম খেলায় ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে স্রেফ উড়িয়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2010, 06:07 PM

Updated : 24 Aug 2022, 07:08 PM

নয়া দিল্লি, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ বছরের হকি বিশ্বকাপের প্রথম খেলায় ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান কে স্রেফ উড়িয়ে দিয়েছে। ধ্যান চাঁদ জাতীয় স্টেডিয়ামে শনিবার পাকিস্তানকে ৪-১ গোলে হারিয়েছে ভারত। ভারতের পক্ষে দু'টি গোল করেন সুদীপ সিং। এছাড়া শিবেন্দ্র সিং ও প্রভজত সিং করেন একটি করে গোল। পাকিস্তানের পক্ষে একমাত্র গোলটি করেন সোহেল আব্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিজি/টিআর/০০০২ ঘ.