২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোই সেরা: মরিনহো

রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোচ হোসে মরিনহোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 01:07 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রিয়াল মাদ্রিদের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদোই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোচ হোসে মরিনহোর। মরিনহোর মতে রোনালদোর উচ্চাকাঙ্ক্ষা, নিয়মানুবর্তিতা এবং দলের প্রতি তার প্রতিশ্রুতিই তাকে দলের অপরিহার্য অংশ করে তুলেছে। মরিনহো বলেন, "কঠোর অনুশীলনই রোনালদোকে সবার নাগালের বাইরে নিয়ে গেছে।" এই মৌসুমে দলের আক্রমণভাগ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্লাবটিকে। কারণ গোল পাচ্ছেন না রোনালদো-গঞ্জালেসরা। এর পরও দলের খেলায় খুশী পর্তুগিজ কোচ মরিনহো। তার মতে দল গোল করার প্রচুর সুযোগ সৃষ্টি করেছে। রিয়াল মাদ্রিদ লিগে পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবং দু'টি ম্যাচ গোলশূন্য ড্র করেছে। এছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের দু'টি ম্যাচই তারা জিতেছে। রিয়ালকে সেরা ছন্দে আনতে তার কত সময় লাগবে, এমন প্রশ্নের জবাবে মরিনহো বলেছেন তার জন্য পাঁচ কিংবা দশ মাস, এমনকি এক-দুই বছরও লাগতে পারে। কারণ এটি একটি চলমান প্রক্রিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/এনআই/১৮৫৫ ঘ.