২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভাগীয় গোল্ডকাপের ভেন্যু ফাইনালে কুষ্টিয়া

কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠানরত খুলনা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে কুষ্টিয়া জেলা দল। মঙ্গলবারের ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ১-০ গোলেহারিয়ে ভেন্যু ফাইনালে উঠেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 04:32 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

কুষ্টিয়া, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়া স্টেডিয়ামে অনুষ্ঠানরত খুলনা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে কুষ্টিয়া জেলা দল। মঙ্গলবারের ম্যাচে ঝিনাইদহ জেলা দলকে ১-০ গোলেহারিয়ে ভেন্যু ফাইনালে উঠেছে তারা। তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে দর্শকদের হতাশ করেননি কুষ্টিয়ার স্ট্রাইকার ফরিদ। ৮৫ মিনিটে তার পা থেকেই জয়সূচক গোলটি পায় কুষ্টিয়া। এর ফলে এই ভেন্যুর ফাইনালে উঠে গেছে তারা। আগামী ৭ জানুয়ারী কুষ্টিয়া জেলা দল ভেন্যুর ফাইনালে খেলবে চুয়াডাঙ্গা জেলা দলের বিপক্ষে। ঐ ম্যাচের বিজয়ী দল খুলনা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে খেলবে সাতক্ষীরা ভেন্যু চ্যাম্পিয়নের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/এসি/২২৩০ ঘ.