২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডেল হবেন ক্রীড়া প্রতিমন্ত্রী

এক ঘন্টা দেরিতে শুরু হলো তায়কোয়ান্দে স্বর্ণ বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান। তারপর কর্মকর্তাদের বক্তব্যের পালা। তায়কোয়ান্দ ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, স্পন্সর ট্রাস্ট ব্যাংক এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা বক্তব্যের পালায় বাদ গেলেন না কেউই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 04:28 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ঘন্টা দেরিতে শুরু হলো তায়কোয়ান্দে স্বর্ণ বিজয়ী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠান। তারপর কর্মকর্তাদের বক্তব্যের পালা। তায়কোয়ান্দ ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, স্পন্সর ট্রাস্ট ব্যাংক এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তা বক্তব্যের পালায় বাদ গেলেন না কেউই। এখানেই শেষ নয়, অনুষ্ঠানের শেষ দিকে উপস্থিত সবাইকে চমকে দেওয়া এক ঘোষণা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। তায়কোয়ান্দের প্রচারে বিজ্ঞপনের মডেল হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তিনি। "তায়কোয়ান্দে স্বর্ণ জয়ী দুই খেলোয়াড় মিজানুর রহমান এবং রাসিউল কবির খেলার পোষাকে লড়াইয়ের প্রস্তুতি নেবেন। জাতীয় দলের কোরীয় কোচ লি জু সাং রেফারির ভূমিকায় থাকবেন আর মন্ত্রী খেলা শুরুর নির্দেশ দেবেন," বলেলেন আহাদ আলী সরকার। আর এটাই রেকর্ড করে বিজ্ঞাপন আকারে প্রচার করা হবে। এই বিজ্ঞাপন তৈরির সব খরচ দেবে স্পন্সর ট্রাস্ট ব্যাংক। হাস্য-রসাত্মক সংবর্ধনা অনুষ্ঠানে আনন্দের সংবাদও ছিলো। আগামী অক্টোবরে ডেনমার্কে বিশ্ব তায়কোয়ান্দ চ্যাম্পিয়নশিপে দল পাঠাবে বাংলাদেশ। এতে খরচ হবে আট লাখ টাকা। তার একাংশ দেবে ট্রাস্ট ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২২৯ ঘ.