২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউকে রুখে দিল পোর্তো

ছয় বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল এফসি পোর্তো। আরো একবার শেষ আটে 'রেড ডেভিল'দের সেই দু:স্বপ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পর্তুগালের ক্লাবটি। মঙ্গলবার ম্যান ইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের খেলায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সাথে ২-২ গোলে ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2009, 03:21 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

ম্যানচেস্টার, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ জয়ের পথে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছিল এফসি পোর্তো। আরো একবার শেষ আটে 'রেড ডেভিল'দের সেই দু:স্বপ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে পর্তুগালের ক্লাবটি। মঙ্গলবার ম্যান ইউর মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে কোয়ার্টার ফাইনাল প্রথম লেগের খেলায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের সাথে ২-২ গোলে ড্র করেছে তারা। ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটি শুরু হতে না হতেই ম্যানচেস্টার সমর্থকদের চমকে দিয়েছিল পোর্তো। ম্যাচের চতুর্থ মিনিটেই গোল পেয়ে প্রথম এগিয়ে যায় তারা। গোলটা অবশ্য তাদের উপহার দিয়েছেন ম্যান ইউর আইরিশ ডিফেন্ডার জনি ইভান্স, নিজেদের সীমানায় আক্রমণ ঠেকাতে গিয়ে তিনি সোজা বল তুলে দিয়েছেন পোর্তোর ক্রিশ্চিয়ান রড্রিগেজের পায়ে। তারপর ইভান্সকে কাটিয়ে গোলরক্ষক এডউইন ফনডার সারকে পরাস্ত করতে কোনো ভুল করেননি রড্রিগেজ। তবে ১৫ মিনিটে আবার ইভান্সের সেই ঋণ শোধ করে দিয়েছেন পোর্তোর ডিফেন্ডার ব্র"নো অ্যালভেস- গোলরক্ষক হেলটনের উদ্দেশে বাড়ানো তার ভুল ব্যাক পাস ধরে নিয়ে স্বাগতিকদের সমতায় ফিরিয়েছেন তারকা স্ট্রাইকার ওয়েইন রুনি। প্রথম দুটি গোলই রক্ষণভাগের ভুলে হলেও ম্যাচে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। এবং তাতে ম্যান ইউর চেয়ে বরং পোর্তোকেই মনে হয়েছে বেশি সাবলীল। তবে ৮৫ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজের গোল ম্যান ইউকে কিছু সময়ের জন্য দেখিয়েছিল জয়ের স্বপ্নও। সেটা অবশ্য স্থায়ি হয়েছে মাত্র চার মিনিট, ৮৯ মিনিটে মিডফিল্ডার লিসান্ড্রোর ক্রস থেকে বল পেয়ে ম্যারিয়ানো পোর্তোকে সমতায় ফিরিয়েছেন। ম্যাচটি ড্র হলেও প্রতিপক্ষের মাঠে করা দুটি মূল্যবান গোল ফিরতি লেগের আগে সুবিধাজনক অবস্থানে রাখছে পোর্তোকেই। আগামী ১৫ এপ্রিল সেই ম্যাচটা আবার হবে তাদের নিজেদের মাঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৩০ ঘ.