২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসব

সোমবার থেকে ৪০টি দল নিয়ে দেশের আটটি ভেন্যুতে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৩ ফুটবল উৎসব। এ টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে আগামী মে মাসে ইরানে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের জন্য দল গঠন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- সোমবার থেকে ৪০টি দল নিয়ে দেশের আটটি ভেন্যুতে শুরু হচ্ছে অনুর্ধ্ব-১৩ ফুটবল উৎসব। এ টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে আগামী মে মাসে ইরানে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-১৩ ফুটবল উৎসবের জন্য দল গঠন করা হবে। ৪০টি দলকে আটটি ভেন্যুতে ভাগ করা হয়েছে। গ্র"প চ্যাম্পিয়নরাই কেবল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। এজন্য বাফুফের খরচ হবে সাড়ে ২২ লাখ টাকা। কিন্তু এরকম আয়োজনে বয়সের ব্যাপারটিই বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেছেন, "ডাক্তারদের দিয়ে বয়স পরীক্ষা করেই দল গঠন করা হয়েছে। তারপরও কোনো সমস্যা ধরা পড়লে আমরা দেখবো।" ম্যাচের দৈর্ঘ্য ৫০ মিনিট, প্রতি অর্ধ ২৫ মিনিটের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২০ঘ.