বার্সেলোনা, ২৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মঙ্গলবার রাতে প্রীাত ম্যাচে কাতালানিয়ার বিপক্ষে ৪-২ গোলে হেরেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে দুটি গোল দিলেও হজম করেছে আরও তিনটি গোল।
কাতালিয়ানো হচ্ছে স্পেনের ১৭ টি স্বাধীন মানবগোষ্ঠীর একটি, যার রাজধানী হলো বার্সেলোনা। জোহান ক্রুফসের অধীনে কাতালানিয়ার হয়ে খেলতে নেমেছিল স্প্যানিশ দল বার্সেলোনার কার্লোস পুয়েল, জেরার্ড পিকে, সার্জিও বাসকুটস, বোজান কিরকিক এবং গোলরক্ষক ভালদেস। অন্যান্য পরিচিত মুখদের মধ্যে ছিলেন জন ক্যাপডেভিলা, ওলিগার এবং সার্জিও গ্রাসিয়া। অপরদিকে আর্জেন্টিনা নেমেছিল মেসি এবং কোচ ম্যারাডোনাকে ছাড়া।
নূ-ক্যাম্প মাঠে সমর্থনপুষ্ট কাতালানিয়া দাঁড়াতেই দেয়নি আর্জেন্টিনাকে। প্রথমার্ধে ৪৩ মিনিটে প্রথম গোলটি হজম করে আর্জেন্টিনা। কাতালানিয়ার গোলদাতা ছিলেন সার্জিও গ্রাসিয়া। দ্বিতীয়াধের্র ১০ মিনিটে দুই গোলে এগিয়ে যায় কাতালান শিবির, এবার গোলদাতা হলেন বোজান কিরকিক। ৭ মিনিট পরে জেসাস দাতালোর ক্রস ডান পায়ের ভলিতে কাতালানিয়ার জালে জড়িয়ে দেন পা
bdnews24