২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ অঞ্চলে আরো ৫টি চ্যাম্পিয়নশিপ শুরুর প্রস্তাব

দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে ফুটবল সম্পর্ক আরো বাড়ানোর লক্ষ্যে ছেলে ও মেয়েদের বিভাগে বয়সভিত্তিক পাঁচটি নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে সাফ-এর নির্বাহি কমিটি। শুক্রবারর রাজধানীর এক হোটেলে নির্বাহী কমিটির প্রথম সভায় এ প্রস্তাব রাখা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১১ ডিসেম্বর(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশগুলোর মধ্যে ফুটবল সম্পর্ক আরো বাড়ানোর লক্ষ্যে ছেলে ও মেয়েদের বিভাগে বয়সভিত্তিক পাঁচটি নতুন টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করেছে সাফ-এর নির্বাহি কমিটি। শুক্রবারর রাজধানীর এক হোটেলে নির্বাহী কমিটির প্রথম সভায় এ প্রস্তাব রাখা হয়। শুক্রবারের সভায় ছেলেদের বিভাগে অনুর্ধ্ব ১৬ ও ১৮ এবং মেয়েদের বিভাগে অনুর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপের প্রস্তাব নিয়ে আলোচনা হয়। প্রস্তাব গৃহীত হলে আগামী ২০১০-২০১১ মৌসুমেই টুর্নামেন্টগুলো মাঠে গড়াবে। সাফ সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে নির্বাহী কমিটির বৈঠকে এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এএইচএস/এসি/২১৪৯ ঘ.