ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ঋণ শোধ যে এত কঠিন তা আগে জানা ছিল না। ফুটবল থেকে দুহাত ভরে নিয়ে যখন কিছুটা দিতে গেলেন তখনই গলদঘর্ম অবস্থা কাজী সালাউদ্দিনের। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকার বাফুফের সভাপতি পদে বসতে গিয়ে ঠেলতে হচ্ছে বাধার পাহাড়। সেই বাধা তিনি ডিঙ্গাতে পারবেন কিনা সেটা জানা হয়ে যাবে সোমবারই। এদিনই বাফুফের বহুল প্রতীতি নির্বাচন।
এই নির্বাচনী অনিশ্চয়তায় সালাউদ্দিনের প্রতিপ মেজর জেনারেল (অব.) আমীন আহম্মদ চৌধুরী। ফুটবলের অঙ্গনের লোক তিনি নন, কিন্তু "হায়ারে"এসে দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সালাউদ্দিনের মতো তারকাকে। আর তাই ভোটের লড়াইয়ে নেমে সালাউদ্দিন নিজের স্বতন্ত্রটুকুও হারিয়ে ফেলেছেন ! সেই তেজোদ্দীপ্ত চেহারায় এখন মালিন্যের ছোঁয়া। আগের মতো হুট-হাট মন্তব্য করছেন না। নিজের ফুটবল বিশ্বাস-অবিশ্বাসের কথা বলতে গিয়েও মুখে লাগাম দিচ্ছেন, পাছে ভোট কমে যায়! নির্বাচনী ময়দানের ছাত্রত্ব গ্রহণ করে কিছুটা কুশলী হয়েছেন আর কি।
প্রতিপ সাবেক সামরিক কর্মকর্তার জন্যও ভোটযুদ্ধটা নতুন। সেটা তিনি নিজের অজান্তেই বুঝিয়ে দিয়েছেন সংবাদ সম্মেলনে। সতীর্থের হাত থেকে মাইক কেড়ে নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেন। সামলে নেন পোড় খাওয়া সংগঠকরা। ২৩ দফা একটি বিশাল নির্বাচনী ইশতেহারও প্রকাশিত হয়েছে আমীনের প্যানেলের প থেকে। সেখানে তিনি প্রথমে দণি এশীয় এবং পরে এশীয় মানে বাংলাদেশের ফুটবলকে তুলে নেওয়ার কথা বললেও এই স্বপ্ন তার নিজের নয়। সতীর্থের চোখে চোখ রেখে বাংলাদেশের ফুটবল উন্নয়নের স্বপ্ন দেখছেন। অবশ্য সভাপতি প্রার্থী সাবেক এই সামরিক কর্মকর্তা এক সাাৎকারে বলেছেন, "একটা কমিটিতে অনেক ধরনের লোক থাকে। তাদের সবাইকে ঐক্যবদ্ধ করে ফুটবল উন্নয়নে কাজে লাগানোটাই আমার কাজ।"
ফুটবল উন্নয়নের চিন্তা- চেতনায় সম্পূর্ণ বিপরীত মেরুতে কাজী সালাউদ্দিন। সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী এবার কমিটি হবে সভাপতিকেন্দ্রিক, সেটাকে পুঁজি করেই নিজের ফুটবল স্বপ্ন বাস্তাবায়নের জন্য নির্বাচনে নেমেছেন তিনি। এজন্য সবার উদ্দেশে তার আকুতি, "ফুটবল আমাকে অনেক কিছু দিয়েছে। এখন আমি কিছু দিতে চাই ফুটবলকে। একবার অন্তত আমাকে এই সুযোগটা দেন, ব্যর্থ হলে এই অঙ্গন ছেড়েই চলে যাবো।"
এই অঙ্গন তার চিরচেনা। সেখানে সাফল্যের সঙ্গেই তার আলিঙ্গন বেশি। সেখানে সালাউদ্দিন শিল্পী, তার পায়ে ফুটবল শিল্পিত রূপ নিয়ে আবাহনীর সমর্থকদের উল্লাসের রঙে রঙীন করেছে। এবং বাংলার মানুষও সালাউদ্দিনের মাধ্যমেই দেখেছিল ফুটবল বিনোদনের সেরা চেহারাটি। শুধু দেশে নয়, ওই সময়ে হংকংয়ে পেশাদার ফুটবলে নাম লেখানো একমাত্র ফুটবলার কাজী সালাউদ্দিন। যেন সময়ের চেয়ে আগুয়ান এক ফুটবল কিংবদন্তী। যাকে খেলা ছাড়ার পর ফুটবল কোচিংয়ের নেশায় পেয়েছিল এবং সেখানেও তিনি সফল। বারবার নিজেকে ফুটবলের পরীাগারে নিয়ে গেছেন এবং উত্তীর্ণ হয়েছেন।
এবার নেমেছেন তৃতীয় পরীায়, সফল ফুটবল সংগঠক হওয়ার নেশা। প্লাতিনি-বেকেনবাওয়ার হওয়ার নেশা। ফ্রান্সের ফুটবল তারকা মিশেল প্লাতিনি যদি উয়েফার প্রেসিডেন্ট হতে পারেন আর বিশ্বকাপ আয়োজক হিসেবে বেকেনবাওয়ার সফল হলে বাংলাদেশের সেরা তারকার ফুটবলের পথপ্রদর্শক হতে তো কোনো বাধা নেই। হোক না তিনি ছোট দেশের বড় তারকা, তাতে কী। সেই বিশ্বাস নিয়ে সালাউদ্দিন বলছেন, "ভাল খেলোয়াড়ের সফল সংগঠক হওয়ার সব গুনাবলীই থাকে।"
সেই গুনের কদর করার লোক আছে কিনা সেই হচ্ছে বড় প্রশ্ন। সোমবার বাফুফে নির্বাচনে ১১২ জন কাউন্সিলরের ভোটে নিষ্পত্তি হয়ে যাবে, সালাউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ফুটবলের স্বপ্নযাত্রা শুরু হবে কিনা!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯১০ঘ.
bdnews24