২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হংকংয়ে হারিয়ে বাংলাদেশের সপ্তম স্থান

এশিয়া কাপ হকিটা জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ। আর এই জয় বাংলাদেশকে এনে দিল সপ্তম স্থান। চেন্নাইয়ে রোববার স্থান নির্ধারনী এই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে হংকংকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2007, 01:33 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এশিয়া কাপ হকিটা জয় দিয়ে শেষ করেছে বাংলাদেশ। আর এই জয় বাংলাদেশকে এনে দিল সপ্তম স্থান। চেন্নাইয়ে রোববার স্থান নির্ধারনী এই ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছে হংকংকে। অবশ্য শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। পেনাল্টি কর্ণার থেকে ২৫ মিনিটে গোল করেন হংকংয়ের আলী আরিফ। মিনিট দশেক পরে রাসেল মাহমুদ জিমির গোলে তারা ম্যাচে ফিরে আসে। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে গোল করার জন্য। ৪৬ মিনিটে ফল মেলে, জাহিদ বিন তালেবের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫৯ মিনিটে ম্যাচের সেরা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্ণার থেকে গোল করে ব্যবধান বাড়িয়ে বাংলাদেশের সপ্তম স্থান নিশ্চিত করেন। এই টুর্নামেন্টে তৃতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশের এই স্ট্রাইকার। রোববার রাতে বাংলাদেশ দল চেন্নাই থেকে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯২৫ঘ.