ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- এশিয়া কাপ হকির জন্য ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ হকি ফেডারেশন। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপের বাংলাদেশ দল গঠনের জন্য ২১ জনকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়েছে। আগামী ১ জুলাই থেকে শুরু এই ক্যাম্পে কোচের দায়িত্বে থাকবেন মাহবুব হারুন ও আব্দুল্লাহ পিরু।
ডাক পাওয়া ২১ জন : রাসেল খান বাপ্পী, মাহবুব উল্লাহ শাকিল, ইসা মিয়া, ইয়ামিন হোসেন, মশিউর রহমান বিপ্লব, মোস্তাফিজুর রহমান দিনার, মামুনুর রহমান, এহসান রানা, মুসা মিয়া, শহীদুল্লাহ টিটু, খন্দকার হাসান, মোশারফ হোসেন কুটি, রাসেল মাহমুদ জিমি, জাহিদুল ইসলাম রাজন, মাকসুদ আলম, জাহিদ বিন শুভ, জাহিদ হোসেন, তাবিব এ নূর, আশাদুজ্জামান, মাজহারুল ইসলাম মোকসেদ, আসিফ এ নূর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০৪৮ঘ.
bdnews24