ভুটান ওয়াকওভার দেওয়ায় সহজেই বিশ্বকাপ বাছাইপর্বে সুযোগ পেয়েছিল কুয়েত। কিন্তু তাতে লাভ হচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশটির। কারণ তাদেরও খেলার সুযোগ কেড়ে নিয়েছে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার নির্বাহী কমিটির বৈঠকে সব আন্তর্জাতিক ম্যাচে কুয়েতকে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনে সরকারের অতিরিক্ত নাক গলানোর কারণে এই শাস্তি দিয়েছে ফিফা। এই শাস্তির কারণে ২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলা অনিশ্চিত হয়ে পড়েছে নয়বারের গালফ কাপ চ্যাম্পিয়নদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Oct 2007, 12:42 PM
Updated :
26 Apr 2022, 02:53 PM
ব্যাঙ্কক, ৩০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)