২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের জালে বাংলাদেশের তরুণদের গোল উৎসব

ফিলিস্তিনের জালে ৯ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই দাপুটে চেহারার সামনে অসহায় ফিলিস্তিনিরা অনেক চেষ্টাচরিত্র করে একটিমাত্র গোল শোধ করতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বের 'ডি' গ্র"পের ম্যাচে এভাবেই ৯-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। বাংলাদেশের এই জয়ের নায়ক স্ট্রাইকার সোহেল, হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। সাইফুদ্দিন ও নাদিম করেছেন দুটো করে গোল। অন্য গোলটি সাদ্দামের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:47 PM

ঢাকা, ১৭ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফিলিস্তিনের জালে ৯ বার বল পাঠিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই দাপুটে চেহারার সামনে অসহায় ফিলিস্তিনিরা অনেক চেষ্টাচরিত্র করে একটিমাত্র গোল শোধ করতে পেরেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বুধবার অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাই পর্বের 'ডি' গ্র"পের ম্যাচে এভাবেই ৯-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। বাংলাদেশের এই জয়ের নায়ক স্ট্রাইকার সোহেল, হ্যাটট্রিকসহ ৪ গোল করেছেন তিনি। সাইফুদ্দিন ও নাদিম করেছেন দুটো করে গোল। অন্য গোলটি সাদ্দামের। খেলা শুরু হতেই বাংলাদেশ চেপে ধরে ফিলিস্তিনকে। ফল পেতে অপেক্ষা করতে হয় মাত্র ১২ মিনিট। জটলা থেকে গোল করে সোহেল এগিয়ে নেন বাংলাদেশকে। ২২ মিনিটে পেনাল্টি থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোলটিও করেন সোহেল। ৩১ মিনিটে সাইফুদ্দিনের থ্রু থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। তা হলেও তার গোলক্ষুধা শেষ হয়নি। ৫৯ মিনিটে আরেকটি গোল করেন তিনি। সেটি তার নিজের চতুর্থ গোল, কিন্তু দলের ষষ্ঠ গোল, কারণ মাঝখানে সাদ্দাম ও সাইফুদ্দিন গোল করেছেন একটি করে। ৪৫ মিনিটের মামুনের কর্ণার থেকে সাদ্দ্মা গোল করলে ব্যবধান উন্নীত হয় ৪-০ তে। সেটাকে ৫-০তে উন্নীত করেন সাদ্দাম, ৫৫ মিনিটে সোহেলের পাসকে গোলে পরিণত করে। ৭৫ মিনিটে নাদিম জোরালো শটে করেন সপ্তম গোল। এই গোলের ১০ মিনিট পর ফিলিস্তিন দলের আল শায়ের তার দলের একমাত্র গোল করে ব্যবধান কমিয়েছিলেন। সেটা পছন্দ হয়নি সাইফুদ্দিনের, তাই মাত্র এক মিনিটের ব্যবধানে তিনি আরও একটি গোল করেন। আর শেষ হওয়ার ২ মিনিট বাকি থাকতে নাদিম গোল করে ম্যাচের স্কোরলাইন পরিণত করেন ৯-১এ। ৪ গোল করার পুরষ্কার হিসেবে বাংলাদেশ দলের স্ট্রাইকার সোহেল হয়েছেন ম্যান অফ দি ম্যাচ। শনিবার বাংলাদেশ তাদের পরের ম্যাচটি খেলবে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। বাংলাদেশ দলে যারা খেলেছেন : নুরুল করিম, মামুন হোসেন, রাশেদ খান মিলন, নাঈমুর রহমান শাহেদ (অধিনায়ক), জামাল হোসেন, সালাউদ্দিন আহমে